• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

দুটি পাখির স্নেহ মমতা

Usbnews.
প্রকাশিত মে ৫, ২০২৬
দুটি পাখির স্নেহ মমতা
নিউজটি শেয়ার করুনঃ

গাছের উঁচু ডালে বসে ঘুঘু ডাকে মধুর স্বরে ,
কি করে ডাক শুনে তার সাথী ঘুঘু আসে ফিরে ,
এত কঠিন ডাক আর সুর কি করে বুঝে ,
শুনতে ভীষণ কঠিন ডাক পারিনা কেউ বুঝতে ,
বিধাতার সৃষ্টির সৃজন খেলা কে বা বুঝতে পারে।

ঘুঘু পাখি ডাকশুনে তার সাথীর কাছে এসে ,
বাচ্চাদের আদার দিলো বাচ্চাদের মুখে ,
উঁচু ডালের সাথী পাখিটি গেলো আবার চলে ,
আসা যাওয়া সময়ে সময়ে ,
বাচ্চাদের লালন পালনে পর্যায়ক্রমে আদার নিয়ে আসে।

বাতাস বহিতেছে প্রচুর বেগে , বিশাল তেজে ,
দুইটি বাচ্চাকে নিয়ে উড়াল দিয়ে ,
কোথায় গেলো আর পাইনি দেখা , পাইনি খুঁজে।

পরদিন দুপুর বেলা গেলাম সেই পথে ,
না দেখে মনখানা হলো উদাস ,
ক্লান্ত হয় না পাখিগুলো এইভাবে আদার তুলে মুখে ,
হয়তো তারা উড়াচ্ছে ডানা দূর আকাশের পথে।

মাবাবার ভাষাটি বুঝে আদর চিনতে পারে ,
একই রঙের কত ঘুঘু উড়া দিয়ে যায় চলে ,
ভাবি কি করে  একেক  জোড়া পাখি ,
নিজ নিজ সংগীকে চিনে সংসার করিতে পারে।