• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

অগ্নিপথ প্রকল্প নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন সেনা প্রধান এমএম নারাভানে।

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৩
অগ্নিপথ প্রকল্প নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন সেনা প্রধান  এমএম নারাভানে।
নিউজটি শেয়ার করুনঃ

অগ্নিপথ প্রকল্পের ঘোষণা হওয়ার পরেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল গোটা ভারত । প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন অংশে। এবার কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন সেনা প্রধান জেনারেল এমএম নারাভানে। অগ্নিপথ প্রকল্পে তিন সামরিক বাহিনীই আচমকা অবাক হয়ে পড়েছিল বলেই দাবি করলেন প্রাক্তন সেনা প্রধান। তাঁর দাবি, ৪ বছর পরও বাহিনীতে যাতে ২৫ শতাংশেরও বেশি জওয়ান থাকতে পারে, তারই প্রস্তাব দেওয়া হয়েছিল। এই প্রকল্পে নিযুক্ত জওয়ানদের ৭৫ শতাংশকেই বাহিনীতে রেখে দেওয়া এবং ২৫ শতাংশকে ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে সরকার ঠিক উলটোটাই করে।

প্রাক্তন সেনা প্রধান নারাভানে ‘ফোর স্টারস ডেস্টিনি’ নামে একটি বই লিখেছেন। সেখানেই এসমস্ত দাবি করেছেন তিনি। বইটিতে নারভানে লিখেছেন, ‘সরকারের এই সিদ্ধান্তে আমরা অবাক হয়েছিলাম। তবে বিমান সেনা এবং নৌসেনার জন্যে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল এই সিদ্ধান্ত।’ এমনকি দিনমজুরের মতো জওয়ানদের বেতন দেওয়া যায় না, সে কথাও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, জেনারেল নারাভানে শুধুমাত্র সেনার জন্যে এই ধরনের প্রকল্পের কথা বলেছিলেন। বায়ুসেনা বা নৌবাহিনীর জন্যে এই প্রকল্পের প্রস্তাব তিনি করেননি। এনিয়ে বায়ুসেনা এবং নৌসেনার প্রধানদের নাকি এই নিয়ে জেনারেল নারাভানেকে বোঝাতে হয়েছিল বলে জানা গিয়েছে।