• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এআই দিয়ে ভাষণ প্রকাশ :নিরঙ্কুশ জয় দাবি করে ইমরান খানের

Usbnews.
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৪
এআই দিয়ে ভাষণ প্রকাশ :নিরঙ্কুশ জয় দাবি করে ইমরান খানের
নিউজটি শেয়ার করুনঃ

পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পর এবার বিজয়ী ভাষণ দিলেন দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি ইমরান খানের এই ভাষণ প্রকাশ করা হয়েছে। বর্তমানে দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তিনি আদিয়ালা কারাগারে বন্দী আছেন।