” ছোটবেলা “
– ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম।
ছোটবেলার ছোট কাজ , বাতাসের গায়ে দেয় দোলা,
ফিরে আসবেনা আর সেইদিন ক্ষনিকের আনন্দের বেলা।
সময় আর দিন যায় সর্বদা অহরহতালে ,
দিন গেলে সেইদিন আর আসবেনা ফিরে,
দেয়না ধরা হারানো বেলা ফাঁদপাতা জালে।
বয়স বাড়ে আয়ুকালে ফুরিয়ে যায় জীবন খেলা ,
দিনে দিনে দিন যায় , রাত আসে পন্ড হয় বেলা।
মিশিয়ে যাবে মাটির বুকে তোমার দেহ কায়া ,
ঠিকবেনা এ বসুন্ধরায় তোমার সঞ্চয়ী সমমায়া।
ছোটবেলার ছোট দিন মনে থাকে অনেকদিন,
যদিও যায়না সেই স্মৃতির পাতা ভুলা।
ক্ষনিকের ঢেউয়ের তালে ছোটবেলার কথা পড়ে মনে
হৃদয়ের জাগে ,তরঙ্গের মতো দোলা দেয় প্রাণে।
ছোটবেলার ছোট স্মৃতি , ঘটে যাওয়া কত স্মৃতি ,
জাগে স্পন্দন হৃদয়ে রক্তের তালে তালে ,
চাইলেও যায়না ভুলা আনন্দঘন দিনের খেলা ,
চোখের পর্দায় ভাসিয়ে উঠে হারানো দিনের বেলা।