• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

উপকারীর অপকার

Usbnews.
প্রকাশিত মে ১, ২০২৬
উপকারীর অপকার
নিউজটি শেয়ার করুনঃ

উপকারীর অপকার অনেক লোকে করে জগতে ,
যাদের ভালো করিবে তাহারা আবার খারাপ ও করে ,
প্রতিদান পায় অবশ্যই কষ্ট করতে হয় নিজে,
যাহারা কৃতজ্ঞতা স্বীকার করেনা অকৃতজ্ঞ বলে তাদেরে ,
আমরা বিবেকহীন জনগন‍্য পশু বলি তারে।

ভালোমন্দ উভয় অনেক লোক আছে জগতের সমাজে ,
এসব নিয়েই জগৎটা ঠিকিয়ে আছে ,
মহত্ত্ব সমাজে আছে বলে সাহায্য করে উদার বলি তারে ,
অবশ্যই প্রতিদান হিসেবে মাবুদ পুরস্কার দিবেন তাকে ,
হারতে যে শিখে সেই কৃতকার্য হয়ে থাকে।

নিষ্ঠুর জগন‍্য মানুষ যারা পশুর মতো আচরণ তাদের ,
মহান আল্লাহর ওপর ভরসা রাখে যারা তারাই সর্ব শ্রেষ্ঠ ,
বুদ্ধিহীন নির্বোধ যাঁরা আল্লাহর উপর তাদের বিশ্বাস কম ,
যার যত ভাব তার তত লাভ এজগতে সে বেশি হিসাব মিলায়।

মেহনত করে যারা সংসারে সুখী হয় তারা ,
প্রকৃত মানুষ বলি খ‍্যাতি খেতাব দেই তাদেরে ,
বিশৃংঙ্খলায় হুলস্থুল করে যারা ভালো করতে পারে না তারা।

কাজের স্বার্থকতা কম ত্বরান্বিত করা সম্ভব হয়না কখনো ,
ধৈর্য্য ধরে কাজ করিলে সফলতা আসে কাজে ,
যারা যাদের উপকার করবে তাদের উপকার আল্লাহ করবেন।

যে সকল লোক করবে হালাল কাজ , মশগুল থাকবে এবাদতে,
তার কাজগুলো বদন‍্যতা হবে বরকতে পুর্ন হবে ,
উপকারীর অপকারীরা সাজা পাবে আখেরাতে।