স্বচ্ছ মনের অধিকারিনী মাগো তুমি জননী কর্তব্যে ভরামন ,
তুমি আমাদের প্রান প্রিয় তুমি মহা মুল্যবান ধন ,
তোমার গর্ভে জন্মেছি মাগো সকল ভাইবোন।
তোমার দিকে তাকাইয়ে দেখি কত সুন্দর মিষ্টি হাসি উজ্জ্বল ,
আদর সোহাগে ভরা তোমার কমল মন ,
তুমিতো মা সর্বসেরা মহা রত্ন ধন ,
তোমার কথা মনে হলে চক্ষে আসে জল।
এতোমায়াবিনী সুদর্শিনি মুখখানা মাগো জগতে আর নাই,
সুখে দুঃখে মা ডাক দিলে কত আনন্দ পাই।
তুমি জননী মাগো খোদারই অপূর্ণ দান ,
একবার মা ডাক দিলে শীতল হয় প্রাণ।
স্বর্গ থেকে এসেছো মাগো তুমি স্বর্গে গোছো চলে পরজগতে ,
মা ডাক দিলে মা এমন দরদী আর কেহ আসেনি ফিরে ,
মাঝেমধ্যে স্বপ্নতে দেখি মাগো জেগে পাইনা খুঁজে ,
সমস্ত দিন চক্ষের সামনে দেখি পারিনা ভুলতে।
জীবিত আছি যতক্ষণ এই ভবসংসারে ,
মাগো তুমি সর্বদা দেখা দিও আমাদেরে।
কি করিবো কেমনে শুধাবো মা তোমার প্রীতির অবদান দিতে ,
পারিবনা কোনোদিন তোমার ঋন শুধরাতে ,
তোমার সমমুল্য আদর সোহাগ ভরা অন্তর নাই পৃথিবীতে।
কষ্ট দিয়াছি মাগো তোমাকে সন্তানদের মুখ দেখলে,
সব ব্যথা দুখ কষ্ট যাও ভুলিয়ে ,
তোমার মুখের হাসির কাছে চাঁদ যায় পরাজিত হয়ে ,
আল্লাহর দেয়া রত্ন মা তুমি আর পাবো না তোমাকে ।