সতর্কতার মুলবানী মানিয়া চলে মহাজ্ঞানী ,
অনুজ্জ্বল জীবন গড়ার নাইকো প্রয়োজন ,
শিশুকালে আগামী জীবন ভবিষ্যৎ সুগঠিত সময় ,
এখনকার শিশুরা আগামীদিনের রত্ন সবাই যা জানি।
দেশের কান্ডারী কাদামাটির মতো কমল ,
কমলতা যদি নষ্ট হয় চক্ষে ঝরবে অশ্রু ,
লাগবেনা সু কাজে , কষ্ট করো ধৈর্য্য ধরো ,
লেখাপড়ায় মনোযোগ দিয়ে তৈরি হবার সময়।
শ্রদ্ধাভাজন গুরুজনদের ভক্তি শ্রদ্ধা নিয়ে ,
সামনে এগিয়ে চলো এবং কৃতকার্যে গড়ে তোল উন্নত জীবন ,
এমন কিছু কার্যক্রম করিওনা ভবে ,
মরিলে তোমাকে যেন লোকে মন্দ না বলে ,
ভুলের কারনে স্বাভাবিক জীবনের ছন্দ হারালে সব শেষ হয় ।
একটু ভুলের কারনে হবে নষ্ট ভবিষ্যৎ সবার ,
যে সংক্রান্ত কার্যক্রমে বা কোন ব্যপারে পরিনাম অশুদ্ধ হয়,
আসন্ন বিপদ আসে সর্বদা করো পরিহার।
অমানুষিক কাজকর্মে অসৎ সংগে থাকিও না কারো ফাঁদে ,
মিশিবেনা কখনো কারো চক্রান্তে পড়িবেনা।
সর্বদা ঈমান শক্ত মজবুদ করে আল্লাহকে করিবে স্বরণ ,
দুশ্চিন্তার অবসানে মুক্তির শুভ লক্ষনে থাকিও সর্বক্ষন ।