বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিজয় নগরে ‘ভারত ও মিয়ানমার সীমান্তে লাগাতার বাংলাদেশের নাগরিক হত্যায় সরকারের মৌন অবস্থান এবং দেশব্যাপী আওয়ামী ক্যাডারদের নির্বিচার ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ মিছিল করে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
মিছিল পূর্ব সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, ‘আওয়ামী লীগ সরকার বাকশাল কায়েম করার লক্ষে সেনাবাহিনীর বিপরীতে রক্ষীবাহিনী তৈরি করেছিল। আজ আবারও একই কায়দায় তারা দ্বিতীয় বাকশাল কায়েম করতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।’
তিনি বলেন, ‘আজ বিএসএফের গুলিতে বিজিবি মারা যাচ্ছে। মিয়ানমারের জান্তা বাহিনীর হামলায় নিহত হচ্ছে দেশের জনগণ। এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাবাহিনী ও বিজিবির সক্ষমতা এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। প্রয়োজনে জনগণ আবার জীবন দেবে কিন্তু রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো লুটেরাদের হাতে বিকিয়ে দেওয়া হবে না।’সরকারের দুর্বল অবস্থানের কারণে আঞ্চলিক ভূ-রাজনীতিতে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এই সুযোগে খবরদারি করে চলেছে পরাশক্তিগুলো। কিন্তু এদেশের মুক্তিকামী জনতা আধিপত্যবাদীদের কাছে নিজেদের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার প্রশ্নই আসে না।
তিনি বলেন, ‘আজ বিএসএফের গুলিতে বিজিবি মারা যাচ্ছে। মিয়ানমারের জান্তা বাহিনীর হামলায় নিহত হচ্ছে দেশের জনগণ। এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাবাহিনী ও বিজিবির সক্ষমতা এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। প্রয়োজনে জনগণ আবার জীবন দেবে কিন্তু রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো লুটেরাদের হাতে বিকিয়ে দেওয়া হবে না।’
আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন , “প্রহসনের নির্বাচনে কারচুপি করে ক্ষমতা ধরে রেখেছে বর্তমান জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার। যার কারণে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকারের নতজানু অবস্থান দিবালোকের ন্যায় স্পষ্ট। ফলে মিয়ানমার সীমান্তে বারংবার আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়নি। উপরন্তু আক্ষেপের বিষয় এই যে, ভঙ্গুর সময়ে ভিনদেশি সরকারের নিরাপত্তা উপদেষ্টার সফর নিয়ে লুকোচুরি করা হয়েছে। এতে জনগণের নিকট প্রতীয়মান হয়েছে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব।”
আওয়ামী বাকশালী সরকার ২০১৪ সালে বিনাভোটে সরকার গঠন করেছে। ২০১৮ সালে তারা রাতের ভোটে ক্ষমতা দখল করেছে। ২০২৪ সালে এসে তারা ডামি ভোটের মাধ্যমে ফের গদি দখল করেছে। মাত্র ৩ থেকে ৪ শতাংশ ভোটকে ৪০ শতাংশ দেখিয়ে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানো হয়েছে। পাতানো নির্বাচনে গঠিত বর্তমান ডামি সংসদ ও সরকার কোনদিন বৈধতা পাবেনা।
দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সরকারি দলের নেতা-কর্মীদের দ্বারা অবাধ ধর্ষণ ও লুটপাট ছিল বাকশালী শাসনের ঐতিহাসিক নিদর্শন। গত ৭ জানুয়ারির নির্বাচনের পর তা নতুন মাত্রা লাভ করেছে। এই দুঃশাসন থেকে মুক্তি লাভের একটাই উপায়, তা হলো সর্বাত্মক ঐক্য ও সংগ্রাম।’
তিনি বলেন, ‘সময় এসেছে এখন দলমতের ঊর্ধ্বে গিয়ে প্রত্যেক নাগরিককে নিজেদের অবস্থান স্পষ্ট করার। কে শোষকের পক্ষে আর কে শোষিতের পক্ষে তা চিহ্নিত হয়ে গেলে লড়াইটা সহজ হয়ে যাবে। শোষক আর শোষিতের লড়াইয়ে শোষিতের বিজয় সুনিশ্চিত বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।’
আওয়ামী ডামি সরকার একটি বিপর্যয় সৃষ্টিকারী সরকার। তারা দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও ধর্ম সকল ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করেছে। তারা জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসে আছে। অবৈধ ক্ষমতার মসনদ পাকাপোক্ত করে ডামি ভোটের নামে জাতির সাথে প্রহসন হয়েছে। জাতিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে হবে। এজন্য দেশপ্রেমিক জনতার মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘ভারত এবং মিয়ানমার সীমান্তে আমাদের স্বার্থ ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হলেও এই অবৈধ বাকশালী সরকার কিছুই করতে পারছে না। বারবার আমাদের আকাশসীমা লঙ্ঘিত হবার পরেও, সীমান্তে হত্যা ও গুম চালু থাকলেও এই সরকারের নতজানু পররাষ্ট্রনীতি মাথা তুলে তার প্রতিবাদ করতে পারছে না।’ তারা (সরকার) প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করছে।
সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, হাদিউজ্জামান খোকন, নারী নেত্রী সুলতানা রাজিয়াসহ কেন্দ্রীয় নেতারা।