• ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নিউজার্সি সিনেট ও জেনারেল অ্যাসেম্বলির যৌথ সম্মাননা পেলেন বাংলাদেশী প্রফেসর শোয়াইব আহমেদ ভূঁইয়া

Usbnews.
প্রকাশিত মে ২০, ২০২৬
নিউজার্সি সিনেট ও জেনারেল অ্যাসেম্বলির যৌথ সম্মাননা পেলেন বাংলাদেশী প্রফেসর শোয়াইব আহমেদ  ভূঁইয়া
নিউজটি শেয়ার করুনঃ

মিডিয়া, শিক্ষা এবং জনসচেতনতামূলক কর্মকাণ্ডে প্রফেসর শোয়াইবের অবদানকে মূল্যায়নের স্বীকৃতি স্বরূপ সম্মাননা জানিয়েছে নিউ জার্সি স্টেট সিনেট ও জেনারেল অ্যাসেম্বলির যৌথ লেজিসলেটিভ।

এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার (এএ পিআই ) হেরিটেজ মাস উপলক্ষে মিডিয়া ও কমিউনিটি লিডারশীপে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নিউ জার্সি স্টেট সিনেট ও জেনারেল অ্যাসেম্বলির যৌথ লেজিসলেটিভ রেজ্যুলেশন সম্মাননা পেয়েছেন প্রফেসর শোয়াইব আহমেদ ভূঁইয়া। প্রথম বাংলাদেশী-আমেরিকান হিসেবে তিনিই এই সম্মাননা পান।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ করে জনাব শোয়াইব নিউইয়র্কে পেস ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করে ২০১৬ সালে সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কে যোগদান করেন।

প্রফেসর শোয়াইব বর্তমানে ফেয়ারলি ডিকিনসন ইউনিভার্সিটি -তে সাইবার সিকিউরিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই ) বিষয়ে অধ্যাপনা করছেন। এছাড়াও তিনি কলাম্বিয়া ইউনিভার্সিটি, পেস ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক এবং এনএ এসডি -এ শিক্ষকতা করেছেন। প্রফেসর শোয়াইব সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজ সিনেটে নির্বাচিত প্রথম বাংলাদেশি-আমেরিকান ফ্যাকাল্টি সিনেটর ছিলেন।

বিগত ২০২৩ সালে দ্যা সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক-লাগুয়ার্ডিয়া সিনেট নির্বাচনে জয় লাভ করেন প্রফেসর শোয়াইব আহমেদ ভূঁইয়া। গত ২০২৩ সালের ২ থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলা পলিসি প্রণয়ন ও বাজেট নির্ধারণ সিনেটের এই নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রতিষ্ঠানের ২১৬১ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী।