• ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

Usbnews.
প্রকাশিত মে ২৯, ২০২৬
ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি
নিউজটি শেয়ার করুনঃ

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় সারাদেশে দ্বিতীয় দিনের মতো উদযাপিত হচ্ছে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

শুক্রবার (২৯ মে) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনেকেই ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।

রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কসাই না পাওয়ায় আজ পশু কোরবানি করছেন।

দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের প্রথম দিনে অতিরিক্ত চাপ থাকায় কসাই সংকটসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এ কারণে অনেকে পরের দিন কোরবানি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, কোরবানির সময় থাকে তিন দিন। আরবি হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও কোরবানি আদায় করা বৈধ।