বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেল তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর। গ্লোবাল ট্র্যাভেলারের পাঠকদের জরিপে এই স্বীকৃতি পেয়েছে বিমানবন্দরটি।
বিশ্বের সেরা বিমানবন্দরের পাশাপাশি আরো কয়েকটি সূচকে শীর্ষে অবস্থান করছে ইস্তাম্বুল বিমানবন্দর। বিমানবন্দরে খাদ্য ও পানীয় পরিষেবার মান, কেনাকাটা এবং করবিহীন কেনাকাটার জন্য শীর্ষে রয়েছে এটি। ইস্তাম্বুল বিমানবন্দরের যোগাযোগ পরিচালক গোখান সেঙ্গুল বলেছেন, ‘একটি নয়, পাঁচটি বিভাগে স্বীকৃত হওয়া আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক অর্জন এবং এটি আমাদের প্রতিটি সদস্যের উৎসর্গ, কঠোর পরিশ্রম এবং শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।’
মেগাএয়ার হাবটিকে ইউরোপের সেরা বিমানবন্দর হিসেবে বেছে নেওয়া হয়েছে। ফলে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিমানবন্দরটির অবস্থান আরো শক্তিশালী হয়েছে।