• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

Usbnews.
প্রকাশিত জুন ২৫, ২০২৬
৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ
নিউজটি শেয়ার করুনঃ

৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ স্বচ্ছ হয়নি উল্লেখ করে ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে নতুন করে ফল প্রকাশ করতে বলা হয়েছে ।

বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও উর্মি রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রিটকারী পক্ষের আইনজীবী জানান, আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। এ কারণে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।