• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী

Usbnews.
প্রকাশিত জুলাই ৮, ২০২৬
পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী
নিউজটি শেয়ার করুনঃ

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে বলে জাতীয় সংসদে বলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ‘আমি চট্টগ্রামের মানুষ। পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে।’ একই সঙ্গে দুর্গত এলাকায় দ্রুত শুকনো খাবার বিতরণ এবং নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

আজ বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে চট্টগ্রামের বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি।

পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী

শাহজাহান চৌধুরী বলেন, বিশেষ করে লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা ও কর্ণফুলীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব এলাকায় নারী, শিশু ও বৃদ্ধসহ অসহায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তিনি দুর্গতদের জন্য জরুরি ভিত্তিতে শুকনো খাবার বিতরণ এবং নদীভাঙন কবলিত এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এর আগে আসরের বিরতির আগে চট্টগ্রাম-১৩ আসনের বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, গত চার দিনের টানা বৃষ্টিতে তাঁর নির্বাচনী এলাকা আনোয়ারা ও কর্ণফুলী সয়লাব হয়ে গেছে। এতে সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে।

পরে জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ২০১৭ সালে প্রকল্প নেওয়া হলেও নয় বছর পরও সমস্যার সমাধান হয়নি। এর জন্য তিনি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করেন। তিনি বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ সমন্বিতভাবে কাজ করলে স্থায়ী সমাধান সম্ভব। পাশাপাশি স্লুইচ গেট, খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

ছবিতে চট্টগ্রামের জলাবদ্ধতা ও দুর্ভোগছবিতে চট্টগ্রামের জলাবদ্ধতা ও দুর্ভোগ

ছবিতে চট্টগ্রামের জলাবদ্ধতা ও দুর্ভোগফটিকছড়ির নিম্নাঞ্চলে ঢুকছে পানি, বাড়ছে বন্যার শঙ্কাজলাবদ্ধ সড়কে চলছে যানবাহন। নগরীর কাতালগঞ্জ আবাসিক এলাকায়। ছবি: আজকের পত্রিকামুষলধারে বৃষ্টিতে হাঁটু পানিতে ডুবে যায় চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়ক। আজ মঙ্গলবার সকালে নগরের জুবিলী রোডের তিন পুলের মাথা এলাকায়। ছবি: হেলাল সিকদার।
জবাবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতিমধ্যে প্রতিটি ক্ষতিগ্রস্ত জেলায় ২০০ টন চাল ও ১০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে। এছাড়া প্যাকেটজাত শুকনো খাবার বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, জেলা প্রশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।