• ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মিশিগানের ডিস্ট্রিক্ট-১৪ স্টেট প্রতিনিধি পদে লড়ছেন বাংলাদেশি-আমেরিকান মিনহাজ চৌধুরী, অগ্রাধিকার কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা

Usbnews.
প্রকাশিত জুলাই ১০, ২০২৬
মিশিগানের ডিস্ট্রিক্ট-১৪  স্টেট প্রতিনিধি পদে লড়ছেন বাংলাদেশি-আমেরিকান মিনহাজ চৌধুরী,   অগ্রাধিকার কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা
নিউজটি শেয়ার করুনঃ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-১৪ থেকে স্টেট প্রতিনিধি পদে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কমিউনিটি নেতা মিনহাজ চৌধুরী।

আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার প্রার্থিতা ইতোমধ্যে বাংলাদেশি, দক্ষিণ এশীয় এবং ভিন্ন সম্প্রদায়ের কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয় ভোটাদের অনুমান যদি বাংলাদেশী কমিউনিটি সঠিক পন্থায় ভোটাধিকার প্রয়োগ করেন , তাহলে বাংলাদেশি-আমেরিকান প্রার্থীদের বিজয়ীর সম্ভাবনা আছে।

মিশিগানে সরেজমিনে দেখা যায় , দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় মিনহাজ চৌধুরী কমিউনিটিতে একজন পরিচিত মুখ। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, অভিবাসীদের কল্যাণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে তিনি ধারাবাহিকভাবে কাজ করে আসছেন। নির্বাচনী প্রচারণায় আমেরিকান আফ্রিকান স্প্যানিশ সহ বাংলাদেশী কমিউনিটি সোচ্চার আছেন।

বর্তমানে তিনি অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল)-এর মিশিগান শাখার সাধারণ সম্পাদক, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখছেন।

নির্বাচনী প্রচারণায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, শ্রমিক অধিকার, নিরাপদ আবাসন এবং অভিবাসী জনগোষ্ঠীর সুযোগ-সুবিধা সম্প্রসারণকে গুরুত্ব দিচ্ছেন মিনহাজ চৌধুরী। তার মতে, একটি বহুসাংস্কৃতিক সমাজে সকল মানুষের জন্য সমান সুযোগ ও ন্যায়সঙ্গত প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।

ডিস্ট্রিক্ট-১৪ এর বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় , জন্য উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের সুযোগ এবং নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত সহ ভিবিন্ন ইস্যু সামনে নিয়ে প্রচারণা চলছে।