• ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পুনঃব্যবহারযোগ্য রকেটের একটি পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করেছে জাপান

Usbnews.
প্রকাশিত জুলাই ১২, ২০২৬
পুনঃব্যবহারযোগ্য রকেটের একটি পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করেছে জাপান
নিউজটি শেয়ার করুনঃ

জাপানের মহাকাশ এজেন্সি উত্তর জাপানে তাদের পরীক্ষামূলক পুনঃব্যবহারযোগ্য রকেটের একটি পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করেছে। সংস্থাটি জানায় যে, রকেটটি পরিকল্পনা অনুযায়ী উড্ডয়ন করে এবং প্রায় ১১ মিটার উচ্চতায় পৌঁছানোর পর সফলভাবে অবতরণ করেছে।

জাপান মহাকাশ অনুসন্ধান এজেন্সি বা জাক্সা, আরভি-এক্স নামক একটি পুনঃব্যবহারযোগ্য উৎক্ষেপণ যান তৈরি করে আসছে। এর শঙ্কু আকৃতির কাঠামোটি প্রায় ৭.৩ মিটার উঁচু এবং এতে উড্ডয়ন ও অবতরণের জন্য ইঞ্জিন সংযুক্ত রয়েছে।

শনিবার আকিতা জেলার নোশিরো শহরের একটি স্থানে জাক্সার আরভি-এক্স রকেটের প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালিত হয়। সকাল সোয়া ৬টার দিকে ইগনিশনের পর রকেটটি গর্জন করে উড্ডয়ন করে।

জাক্সা জানিয়েছে, পরীক্ষামূলক যানটি প্রায় ৪০ সেকেন্ড ধরে উড়েছে। এটি প্রায় ১১ মিটার উচ্চতায় উঠেছিল এবং অবতরণের আগে আনুভূমিকভাবে প্রায় ১৬ মিটার উল্লম্বভাবে ভ্রমণ করেছিল।

সংস্থাটির ভাষ্যানুযায়ী, ফরাসি ও জার্মান গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি যৌথ প্রকল্পে পরীক্ষামূলক পুনঃব্যবহারযোগ্য রকেট তৈরির জন্য তারা এই ফ্লাইট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করার পরিকল্পনা করছে।