• ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৮ হিজরি

সাদিক কায়েমের জামায়াতে ইসলামীতে যোগদানের খবর সঠিক নয়

Usbnews.
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬
সাদিক কায়েমের জামায়াতে ইসলামীতে যোগদানের খবর সঠিক নয়
নিউজটি শেয়ার করুনঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)  ভিপি সাদিক কায়েম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে যে তথ্য ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে দলটি।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায় থেকে জানানো হয়েছে, দলীয় আমিরের সঙ্গে সাদিক কায়েমের একটি ছবিকে কেন্দ্র করে এই বিভ্রান্তি ছড়িয়েছে। মূলত ছাত্রশিবিরের সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী তিনি ছাত্র রাজনীতি থেকে বিদায় নিয়েছেন মাত্র।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাদিক কায়েমের একটি ছবি ভাইরাল হয়। এর সূত্র ধরে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সাদিক কায়েম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং তিনি কোনো একটি সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিতে পারেন।
তবে এই তথ্যের সত্যতা নাকচ করে দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, সাদিক কায়েমের জামায়াতে যোগদানের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।