• ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই সফর, ১৪৪৮ হিজরি

মার্কিন হামলা চললে ‘ফুল স্কেল অফেনসিভ অপারেশনে’ যাবে ইরান: রেজাই

Usbnews.
প্রকাশিত জুলাই ১৮, ২০২৬
মার্কিন হামলা চললে ‘ফুল স্কেল অফেনসিভ অপারেশনে’ যাবে ইরান: রেজাই
নিউজটি শেয়ার করুনঃ

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা আরও কয়েকদিন অব্যাহত থাকলে দেশটি ‘পূর্ণমাত্রার আক্রমণাত্মক অভিযানে’ (ফুল স্কেল অফেনসিভ অপারেশন) যাবে বলে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, যুক্তরাষ্ট্র যদি আগামী কয়েকদিনও ইরানে হামলা অব্যাহত রাখে, তবে তেহরান বর্তমান সামরিক কৌশল থেকে সরে এসে পূর্ণমাত্রার আক্রমণাত্মক অভিযান শুরু করবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো অঞ্চল দখলের চেষ্টা করে, তাহলে দেশটি শুধু আত্মরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ থাকবে না। সে ক্ষেত্রে প্রতিরক্ষামূলক যুদ্ধের পরিবর্তে আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

রেজাইয়ের এই হুঁশিয়ারি এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।