• ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

Usbnews.
প্রকাশিত জুলাই ২২, ২০২৬
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
নিউজটি শেয়ার করুনঃ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার (২২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।

একইসঙ্গে স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ২৬ নম্বর ধারায় চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করা, সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।

এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।