বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরানি সেনাবাহিনী।
শুক্রবার (২৪ জুলাই) সকালে দেশটির সশস্ত্র বাহিনীর এক বিজ্ঞপ্তির বরাতে মধ্যপ্রাচ্যের দুটি দেশে থাকা মার্কিন ঘাঁটিতে এই আক্রমণের তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরানি সেনাবাহিনী জানায় যে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালিয়ে মার্কিন বাহিনীর জ্বালানি ট্যাংক, বিশাল গুদাম, বড় ধরনের সরঞ্জাম ডিপো এবং সেনাসদস্যদের আবাসন ব্যারাকে আঘাত হানা হয়েছে।
একই সময়ে জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটিতে অবস্থিত আমেরিকান সামরিক বাহিনীর একটি বিমান হ্যাঙ্গার এবং সেনাসদস্যদের আবাসন ব্যারাক লক্ষ্য করেও এই ড্রোন হামলা চালানো হয়।
সূত্র: মিডল ইস্ট আই