• ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

Usbnews.
প্রকাশিত জুলাই ২৫, ২০২৬
মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান
নিউজটি শেয়ার করুনঃ

মানবাধিকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে অভিযোগ করেছে ইরান। দেশটির দাবি, একদিকে মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও, অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সমর্থন দেওয়া হচ্ছে। খবর আলজাজিরার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এ মন্তব্য করেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাসের ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় এই বক্তব্য দেন।

বাঘায়ি বলেন, বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত ‘প্রাণঘাতী হামলায়’ ইইউ যদি লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা দেয়, তাহলে একই সঙ্গে মানবাধিকারের প্রতি অঙ্গীকারের দাবি বিশ্বাসযোগ্য হতে পারে না।

তিনি আরও অভিযোগ করেন, ইইউ কথিত যুদ্ধাপরাধের নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানি শিশুদের প্রতিও কোনো সহানুভূতি দেখায়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইইউর এই অবস্থানকে ‘অশুভের স্বাভাবিকীকরণ’ এবং ‘ভণ্ডামির সবচেয়ে নির্মম রূপ’ বলে আখ্যায়িত করেন।