বাংলাদেশে জাতীয় নির্বাচনী তফসিল বাতিল ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবীতে এবার বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি মানববন্ধন করেছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নিউইয়র্কের টাইমস স্কয়ারে মানববন্ধন ও সমাবেশ আয়োজন করা হয়।
নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র আহবায়ক আহবাব হোসেন চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক ষ্টেট বিএনপির আহবায়ক অলিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, নিউইয়র্ক (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব বদিউল আলম, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদ এইচ. চৌধুরী ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম আহবায়ক এ জি এম জাহাঙ্গীর হোসেন, ইমরান শাহ রন, আলহাজ আব্দুর রহিম, সৈয়দ গৌছুল হোসেন, আনোয়ার জাহিদ, মানিক আহমদ, যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান, ব্রঙ্কস বরোর (পূর্ব) আহবায়ক লিয়াকত আলী, সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ সোলায়মান, নিউইয়র্ক মহানগর ব্রঙ্কস বরোর (পশ্চিম) আহবায়ক আনোয়ারুল আলম ভুইয়া, ম্যানহাটন বিএনপির আহবায়ক আব্দুল ওয়াদুদ তালুকদার, অ্যাভোকেট আতিকুর রহমান সাবু, ব্রঙ্কস বিএনপি নেতা মোহাম্মদ ফুল মিয়া, তোজাম্মেল হক তোতা, মো. আলী আশরাফ ভুইয়া, মফিজ উদ্দীন মাছুম, শরীফ হোসেন নীরব, সৈয়দ আব্দুল বাছিত, মোতালেব মিয়া, আব্বাস উদ্দীন, কামাল উদ্দিন প্রমুখ।
সমাবেশ ও মানববন্ধনে বক্তারা শেখ হাসিনার পদত্যাগ দাবি করে নির্বাচনী তফসিল বাতিল করার পাশাপাশি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীর সহ দলের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং তত্ত্বধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবী জানান।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন , পাকিস্তান শাসক গোষ্ঠী মানুষের ভোটের অধিকার না দেওয়া, আমাদের উপর জুলুম অত্যাচার ও শোষণ করার কারণে এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য স্বাধীনতা যুদ্ধ করেছি। আমরা একটি পতাকা পেয়েছি ঠিকই কিন্তু জনগণ স্বধীনতার সুফল পায়নি। আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। যেন তেন নির্বাচন করে সরকার আবার ক্ষমতায় আসতে চায়। দেশের মানুষ তাদের ভোটের অধিকার রক্ষায় বিজয়ের মাসে শপথ নিয়ে রাজপথে নামবে এবং ৭ জানুয়ারির নির্বাচন হতে দিবে না। সুতরাং ঘোষিত তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।