• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইউনাইডেট হিন্দুস অব ইউএসএ ইনক এর নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

usbnews
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৩
ইউনাইডেট হিন্দুস অব ইউএসএ ইনক এর নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
নিউজটি শেয়ার করুনঃ

ইউনাইডেট হিন্দুস অব ইউএসএ ইনক এর নব গঠিত কমিটির (দুই বছর মেয়াদী) অভিষেক অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। শ্রী সুশীল সিনহা আহবায়ক, শ্রী উত্তম কুমার সাহা সদস্য সচিব সহ মোট ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন । শ্রী ভজন সরকার (সভাপতি), শ্রী রামদাস ঘরামী (সাধারণ সম্পাদক) সহ ৭০ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ, স্বামী দেবপ্রিয়ানন্দ গিরি মহারাজ (চিফ বোর্ড অব এডভাইজার) সহ মোট ৯০ সদস্য বিশিষ্ট এডভাইজার কমিটি, ডা. প্রভাত দাস চেয়ারম্যান, শ্রী সুশীল সিনহা মেম্বার অফ সেক্রেটারি করে মোট ১০২ সদস্য বিশিষ্ট বোর্ড অব ডাইরেক্টর কমিটি ও শ্রী নিত্যানন্দ কিশোর দাস (চিফ বোর্ড অব ট্রাস্টি) গঠন করা হয়।

১০ ডিসেম্বর, রোববার বিকেল ৪টায় একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সহসভাপতি ও নির্বাচন কমিশন অজিত চন্দ ও আশিস ভৌমিক নবনির্বাচিত কমিটির সদস্যদের ভগবান শ্রী কৃষ্ণের চরণে প্রণাম রেখে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী সুশীল সিনহা, সদস্য সচিব উত্তম কুমার সাহা আলোচনার শুরুতে তাদের শুভেচ্ছা বক্তব্য রাখেন। সুশীল সিনহা তার বক্তব্যে বলেন, আজকের এই আয়োজনের সফলতা আপনাদের ভুলত্রুটি যা হয়েছে ও সকল ব্যর্থতা আমার কাঁধে নিয়ে আপনাদের সাথে থেকে বাংলাদেশের সনাতনী হিন্দুদের অধিকার আদায়ের জন্য যা কিছু করণীয় আমার সাধ্যমত আমি করার চেষ্টা করবো।

এছাড়াও সংগঠনের চেয়ারম্যান ডা. প্রভাত দাস, উপদেষ্টা শিতাংশু গুহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি ও সংগঠনের উপদেষ্টা নবেন্দ দত্ত, সাধারণ সম্পাদক ও কলম্বিয়া ইউনির্ভার্সিটির প্রফেসর এবং সংগঠনের উপদেষ্টা যথাক্রমে ডক্টর দ্বিজেন ভট্টাচার্য, রূপ ভৌমিক, ডক্টর জিতেন রয়, ডক্টর দিলীপ নাথ ও বিষ্ণু গোপ, দেবাশীষ পাল, বিশিষ্ট শিল্পপতি উপদেষ্টা চন্দন সেন গুপ্ত, উপদেষ্টা ইঞ্জিনিয়ার রন্জিত রায়, কৃস রুদ্র , অশোক ব্রহ্মচারী, সুকান্ত দাস টুটুল, সুশীল সাহা, রন্জিত সাহা, মনিকা রায় চৌধুরী, অরবিন্দ কিশোর দাস,প্রদীপ মালাকার, নতুন কমিটির শ্রী ভবতোষ মিত্র, নিতাই নাথ, সবিতা দাস, জয়দেব গাইন, প্রনব রায় রুনু, সন্জিত ঘোষ, পরেশ ধর, জলি সাহা, সুমিতা বিশ্বাস, সুবর্না সেনগুপ্ত, কেশব চক্রবর্তী, প্রিতিস বালা, তাপস সাহা, চম্পা নন্দী সরকার, সমীর সরকার, হিমেন রায়, সুমন দাস প্রমুখ বক্তব্য রাখেন।