• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

Usbnews.
প্রকাশিত আগস্ট ৮, ২০২৬
ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান
নিউজটি শেয়ার করুনঃ

মক্কায় ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। শুক্রবার (৭ আগস্ট) তিন দেশের নেতারা এই চুক্তিতে সই করেন। আঞ্চলিক উত্তেজনার মধ্যে নতুন এই প্রতিরক্ষা জোটের ঘোষণা এল। খবর আলজাজিরার।

চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ, কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দুই দেশও সেটিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখবে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান যুদ্ধ বা অন্য দেশের ভূখণ্ড দখল করতে চায় না। তবে কোনো ধরনের চাপ বা জবরদস্তির কাছে ইরান নতি স্বীকার করবে না।

অন্যদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধও অব্যাহত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ১৪ জুলাই অবরোধ পুনরায় শুরুর পর তারা ৫১টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। এ ছাড়া দুটি জাহাজের চলাচল বন্ধ করা হয়েছে এবং আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালানো হয়েছে।

এর মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।