• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে এমপি মনজুরুল : পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’ , বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে এনসিপি

Usbnews.
প্রকাশিত আগস্ট ৮, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে  নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে এমপি মনজুরুল : পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’ , বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে এনসিপি
নিউজটি শেয়ার করুনঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনে ‘কঠিন’ সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম।

তিনি বলেছেন, ‘পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল। আসল মার তো শুরুই হয়নি। একজন এমপি হিসেবেই বলছি, ভবিষ্যৎ অনেক কঠিন তার জন্য।’

শুক্রবার (৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে এক সুধী সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসের দুই বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

মনজুরুল ইসলামের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী যেসব মন্তব্য করেন, তা বাকস্বাধীনতার সীমা লঙ্ঘন করে।

আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিব........... দিনাজপুরের ৬টি আসনে বিএনপি'র ধানের শীষে প্রার্থী....

দিনাজপুর-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘সে শুধু প্রধানমন্ত্রীই নয়, তার স্ত্রী ও কণ্যাকে নিয়ে যখন কথা বলে, তখন আমরা সহ্য করতে পারি না। কারণ তারা তো এটার কোনো অংশ না। অথচ প্রতিনিয়ত (পাটওয়ারী) এটা করছেন। “ফ্রিডম অব স্পিস” কী! এটা ফ্রিডম অব স্পিস নয়।’

তিনি আর বলেন, ‘তারেক রহমান সাহেব যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন…বিশ্বাস করুন আপনারা, আমরা যেটা সহ্য করতে পারি না, সেটি উনি (পাটওয়ারী) করছেন। উনার (তারেক রহমান) সম্পর্কে যেসব বাজে ল্যাঙ্গুয়েজ করছে পাটওয়ারী, তুষার…।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। এতে অন্যদের মধ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহ উদ্দীন নোমান চৌধুরী, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট , গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু উপস্থিত ছিলেন।

‘ইতিহাস বিকৃতি’ বলায় বের করে দেওয়া হয় একজনকে

জুলাই গণঅভ্যুত্থান দিবসের দুই বছর পূর্তি উপলক্ষে এদিন বাংলাদেশ কনস্যুলেটে প্রামাণ্যচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।

সেখানে নূর হোসেন নামের এক প্রবাসী নিজেকে জুলাই যোদ্ধা দাবি করেন এবং ‘ইতিহাস বিকৃত করার’ অভিযোগ তোলেন।

এ অভিযোগ তোলার পর বিএনপির নেতাকর্মীরা তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।

উদ্ভূত পরিস্থিতিকে অনাকাঙ্খিত অভিহিত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে আমরা সকলেই সোচ্চার ছিলাম ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলনে। এ নিয়ে বাকবিতণ্ডার কোনো অবকাশ থাকতে পারে না।’

 

বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে এনসিপি

No photo description available.

নিজস্ব পেইজে যা বলেছে এনসিপি
নিউইয়র্ক কনস্যুলেট অফিসে সংঘটিত ঘটনার প্রতিবাদ ও নিন্দা
আজ নিউইয়র্ক কনস্যুলেট অফিসে ঐতিহাসিক ৩৬ জুলাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে একটি বিকৃত ও বিভ্রান্তিকর ডকুমেন্টারি প্রদর্শনের প্রতিবাদ জানালে একজন নাগরিককে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়। একই সঙ্গে দিনাজপুর-১ আসনের এমপি কর্তৃক নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর ভবিষ্যতে আরও হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে বলে এনসিপির প্রতিনিধিরা অবগত হন।
বিষয়গুলো জানার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান শেষে এনসিপির প্রতিনিধিরা কনস্যুলেট প্রধান এবং বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃত্বের কাছে এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
পরবর্তীতে কনস্যুলেট কর্তৃপক্ষ ও বিএনপির স্থানীয় নেতৃত্ব আমাদের আশ্বস্ত করেছেন যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।
আমেরিকার মতো একটি গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ বা ভিন্নমত প্রকাশের কারণে কাউকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার ঘটনা অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক ও বিব্রতকর। একইভাবে কোনো রাজনৈতিক ব্যক্তি বা নেতার বিরুদ্ধে সহিংসতার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে আমরা প্রত্যাশা করি, বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলো কোনো রাজনৈতিক দলের দলীয় কার্যালয় বা রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হবে না; বরং দল-মত নির্বিশেষে সকল নাগরিকের মতপ্রকাশের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে।

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইউএস এর পক্ষ থেকে রওশন হক প্রতিবাদ জানিয়েছেন

তীব্র নিন্দা ও প্রতিবাদ শিরোনামে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইউএস এর পক্ষ থেকে রওশন হক লিখেছেন :
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক অনুষ্ঠানে ইতিহাস বিকৃতির অভিযোগে বিতর্কিত ডকুমেন্টারি প্রদর্শন এবং একই অনুষ্ঠানে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীকে মারধরের বৈধতা দেওয়া ও ভবিষ্যতে আরও মারার হুমকির মতো বক্তব্য দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলামের এমন বক্তব্য রাজনৈতিক সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ইতিহাস বিকৃতি ও রাজনৈতিক সহিংসতার হুমকি দুটিই প্রত্যাখ্যান করছি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।