সৌদিয়ার পর রিয়াদ এয়ার হলো সৌদি আরবের দ্বিতীয় পতাকাবাহী বিমান সংস্থা, যার সদর দপ্তর রিয়াদে অবস্থিত। বিমান সংস্থাটির প্রধান কেন্দ্র রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত এবং এটি বিশ্ব বাজারকে লক্ষ্য করে ছয়টি মহাদেশের ১০০টিরও বেশি গন্তব্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নির্ধারিত ফ্লাইট পরিচালনা করে।
সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার আজ ঢাকা-রিয়াদ রুটে দৈনিক সরাসরি ফ্লাইট চালু করেছে। আজ ভোরে সংস্থাটির উদ্বোধনী বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে এ সেবা চালু হয়।
রিয়াদ এয়ারের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে ঢাকা ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।
স্থানীয় সময় অনুযায়ী, রিয়াদ থেকে ফ্লাইটটি ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে। অন্যদিকে ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে এবং রিয়াদ পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।
ঢাকা-রিয়াদ সরাসরি এই ফ্লাইট চালুর ফলে দুই দেশের মধ্যে পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও জনসম্পর্ক আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
রিয়াদ থেকে আসা প্রথম ফ্লাইটটি আজ সকাল ৬টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বাংলাদেশে বিমান সংস্থাটির প্রথম আগমন উপলক্ষে উড়োজাহাজটিকে ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়।
নতুন এ সেবা চালু উপলক্ষে বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ এবং রিয়াদ এয়ারের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ভিনসেন্ট কোস্টে অনুষ্ঠানে বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে সৌদি আরবের যোগাযোগ স্থাপনের পাশাপাশি যাত্রীদের বিশ্বমানের ভ্রমণসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে রিয়াদ এয়ার।
তারা বলেন, নতুন এ সেবার মাধ্যমে ঢাকা ও রিয়াদের মধ্যে মধ্যকার সরাসরি যোগাযোগ আরও জোরদার হবে এবং দুই দেশের মধ্যে ব্যবসা ও ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা পূরণে এটি সহায়ক হবে।
উল্লেখ্য, রিয়াদ এয়ার বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে।
সময়সূচী অনুযায়ী, ফ্লাইটগুলো স্থানীয় সময় রাত ৯:২০ মিনিটে রিয়াদ থেকে ছেড়ে পরের দিন সকাল ৬:৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি সকাল ৭:৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে স্থানীয় সময় সকাল ১০:৫৫ মিনিটে রিয়াদে পৌঁছাবে।
নতুন এই পরিষেবা চালুর মাধ্যমে রিয়াদ এয়ার ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী সৌদিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত হলো।