মানুষের জীবনে আছে সুদিন আর দুর্দিন,
দিন যায় রাত আসে- রাতের পর দিন।
প্রকান্ড দুনিয়াটা বুঝা বড়োই কঠিন ,
বাস্তবতায় সর্বদাই আশ্চর্যজনক বিস্ময়কর ,
সুখে দুঃখে বসবাস করি অত্যাবশ্যক জরুরি
কাজকর্মে কাটে আমাদের দিন।
সুশ্রী মনোহর জীবনটা কাটাচ্ছি ধরার বুকে ,
জানিনা কেহ বাঁচাবো কতদিন ,
পূর্বদিকে ওঠে সূর্য পশ্চিমে যায় অস্ত ,
রাতের বেলায় আকাশে চাঁদ দেখি সর্বদা যায় ডেকে।
চাঁদটি কি করে তা ভাঙে আবার পূর্ণ হয় দেখি অবিরত ,
বুঝার নেই ক্ষমতা এমন খেলা দেখছি জগতে ,
কে খেলা করায় দর্শন মেলেনা তারে।
সন্ধান যখন পাইলাম ভবের সহজে ,
সময় আর রইলো না নিজহাতে ,
অজানা অসময়ে ভাঙবে নিজের জীবন সংসার ,
বড়োই কঠিন বলিতে পারেনা কেহ নিজে।
একই সাথে প্রথিবীতে বসবাস করি ,
কতই রঙের খেলা দেখি বুঝা বড়ই কঠিন ,
সংকেত যখনই আসিবে যেহেতো হবে চলে ,
এ জগতের খেলা ছেড়ে পরকালে দিবো পাড়ি।
যাবো পরজগতে আসবোনা আর ফিরে যেকোন লেবাসে ,
বন্ধুবান্ধব খেলার সাথী সবাই যাবো ফেলে ,
আত্মীয়-স্বজন কাঁদবে বসে আমাদের পাশে বসে।