• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

১৭ বছর পর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ভেনেজুয়েলা

Usbnews.
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬
১৭ বছর পর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ভেনেজুয়েলা
নিউজটি শেয়ার করুনঃ

দীর্ঘ ১৭ বছরের সম্পর্কচ্ছেদের পুনরায় কূটনৈতিক সম্পর্ক পুনর্প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইসরায়েল-ভেনেজুয়েলা।

মিডল ইস্ট আই’এর এক প্রতিবেদনে প্রকাশিত তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের অপহরণ করার পর দায়িত্ব নেওয়া ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মার্কিনমুখী নীতি পরিবর্তনের ফলেই এই সমঝোতা সম্ভব হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, দুই দেশ একে অপরের নাগরিকদের কনস্যুলার সেবা দেওয়ার জন্য একটি সমন্বয় প্রক্রিয়া গঠনে সম্মত হয়েছে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসেনসিয়া গঞ্জালেসও অনুরূপ বার্তা প্রকাশ করেছেন।

দুই দেশের বিবর্তনে ভেনেজুয়েলায় বসবাসরত প্রায় ৬ হাজার ইহুদি সম্প্রদায়ের সঙ্গে ইসরায়েলের যোগাযোগের গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে। এর আগে ২০০৯ সালে সাবেক বামপন্থী প্রেসিডেন্ট উগো চাভেজের সময়ে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ভেনেজুয়েলা প্রথম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল, যা পরবর্তীতে মাদুরোর শাসনামলেও বজায় ছিল।

মাদুরোকে অপহরণের পর গত ফেব্রুয়ারিতে ব্লুমবার্গ জানায়, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ভেনেজুয়েলার তেল ইসরায়েলে পাঠানো হয়েছে। এছাড়া গত জুনে ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ৬ হাজার মানুষের মৃত্যুর পর ইসরায়েল দেশটিতে ত্রাণ ও সহায়তা পাঠায়।

গাজায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত হওয়া সত্ত্বেও সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার ডানপন্থী সরকারগুলোর পক্ষ থেকে ইসরায়েল সমর্থন পাচ্ছে। গত মাসে কলম্বিয়ার নতুন ফার-রাইট প্রেসিডেন্ট আবোলার্দো দে লা এসপ্রিয়েয়া জেরুজালেমে বিতর্কিত দূতাবাস খোলার ঘোষণা দেন এবং সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকার করেন। একই সঙ্গে হন্ডুরাসের প্রেসিডেন্ট নাসরি আসফুরা জাবলাও ইসরায়েলে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

সূত্র: মিডল ইস্ট আই