• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

প্রতিবেশী দেশে হামলার জন্য ইরাককে ‘ঘাঁটি’ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না: ইরাকি প্রধানমন্ত্রী

Usbnews.
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৬
প্রতিবেশী দেশে হামলার জন্য ইরাককে ‘ঘাঁটি’ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না: ইরাকি প্রধানমন্ত্রী
নিউজটি শেয়ার করুনঃ

প্রতিবেশী কোনো দেশে হামলা চালাতে ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। খবর আলজাজিরার।

বুধবার (১২ আগস্ট) রাতে ইরাকের আকাশ প্রতিরক্ষা কমান্ডের অপারেশনস সেন্টার পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

ইরাকি নিউজ এজেন্সির (আইএনএ) প্রতিবেদনে বলা হয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরাক কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন,কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড বা আকাশসীমাকে ‘ঘাঁটি’ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।

আলি আল-জাইদি আরও বলেন, ইরাকের আকাশসীমা ও সার্বভৌমত্বের প্রতি কোনো ধরনের লঙ্ঘন মেনে নেওয়া হবে না। যে কোনো পক্ষের আকাশসীমা লঙ্ঘন বা দেশের নিরাপত্তার ওপর আঘাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।