• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

‘গুলি করি, মরে একটা; বাকিডি যায় না’-বলা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Usbnews.
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬
‘গুলি করি, মরে একটা; বাকিডি যায় না’-বলা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত
নিউজটি শেয়ার করুনঃ

ছাত্র-জনতার আন্দোলনকালে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বরখাস্তের আদেশ জারি করা হয়।

‘গুলি করি, মরে একটা; বাকিডি যায় না’-বলা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকা ইকবাল হোসাইন ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ নিয়ে বিভাগীয় মামলা দায়ের করা হলে তদন্তে তাঁর বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়। এরপর একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। পরবর্তীতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শে তাঁর বিরুদ্ধে গুরুদণ্ড হিসেবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর অভিজ্ঞতা জানাতে গিয়ে একটি বিতর্কিত বক্তব্য দেন ইকবাল হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না।’

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ আরও চার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বরখাস্তের প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।