• ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মূলধন ছাড়া জীবন খানা

Usbnews.
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৬
মূলধন ছাড়া জীবন খানা
নিউজটি শেয়ার করুনঃ

এই দুনিয়ায় আসিয়াছি মৌলা সওয়াব হাসিলের কাজে ,
কি করিতে কি করিলাম পড়ে গেলাম ফাঁদে ,
কৃষিক্ষেতের মাগনা জমিন পাইলাম ,
পারলামনা ভবে সঠিকমত ক্ষেত কৃষি করিতে লাজে।

হেলায় হেলায় দিন কাটাইলাম লাগলোনা কোন কাজে ,
সুকর্মে কাজ করিতে শয়তান বাধা দিলো ক্ষতি করিল ভবে,
কি করে সুখ দেখাবো প্রভু তোমার কাছে গেলে ,
জাল দলিল হাতে নিলাম অনুমোদন ছাড়া সহজে।

তুমি মহান স্রষ্টা ছাড়া কেউ পারবেনা কাজে সংশোধন ,
নিরপেক্ষ নিষ্কলঙ্ক পারিনি থাকিতে দুনিয়ার কাজে পড়ে ,
ভয়ে তরতর করে কাঁপে মুখ ঢাকিয়াছি লাজে ,
দুর্বল ঈমান নিয়ে কি করে পাড়ি দিবো পুলসিরাতে নাদান।

ধাক্কা দিয়া ফেলিওয়ানা গো মাবূদ দোজখের আযাবে ,
নিরস নিকৃষ্ট বান্দা আমরা কাটিয়েছি বেলা অযতা কাজে,
পবিত্র নাম নিতে পারিনি পাপ করেছি ধরার বুকে ,
সংশোধন করিয়া নাওগো মাবুদ মরণের পূর্বে ভবে।

মূলধন ছাড়া খালি হাতে পানা চাইগো  ক্ষমতাবান ইয়াবারিউ ,
অপরাধী পাপী ত্যাপি বান্দাদের সাথে আমাদেরে
মান ইজ্জতে কালিমার সাথে নিও তরাইয়া আমাদেরে।

 

  • ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম