• ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে ৩ খুনের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম

Usbnews.
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৬
সিলেটে ৩ খুনের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম
নিউজটি শেয়ার করুনঃ

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : সিলেটের রায়নগরে তিন খুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহত দম্পতির পরিবারের সদস্য ও এলাকাবাসী। এ সময় প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনকে তিন দিনের সময়সীমা দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

সিলেটে ৩ খুনের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম

আজ শুক্রবার দুপুরে সিলেট মহানগরীর শাহী ঈদগাহ প্রাঙ্গণে বৃহত্তর শাহী ঈদগাহবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত দম্পতির কন্যা তাহমিনা সাত্তার এনি ও সেলিনা সুলতানা শিখা কান্নাজড়িত কণ্ঠে তাঁদের মা-বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবক হেলাল চৌধুরীর সভাপতিত্বে এবং স্থানীয় ব্যবসায়ী সোহাগ আহমদের সঞ্চালনায় মানববন্ধনে নিহত পরিবারের সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে নিহত পরিবারের সদস্যরা বলেন, গত ১২ আগস্ট সিলেট নগরীর রায়নগরের মিতালী এলাকায় অত্যন্ত নৃশংসভাবে তিনজনকে হত্যা করা হয়। এই ঘটনা শুধু সিলেটবাসীকেই নয়, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও গভীরভাবে নাড়া দিয়েছে।

নিহতদের মেয়েরা বলেন, হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কারণের কথা বলা হয়েছে। ঘটনার দিন পুলিশের পক্ষ থেকে প্রেমের সম্পর্ককে হত্যাকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করা হয়। পরে খারাপ ব্যবহারের কারণে হত্যাকাণ্ডের কথা বলা হয়। সর্বশেষ চুরির টাকা কিংবা বাসাভাড়ার টাকা জোগাড় করতে গিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে যে বক্তব্য সামনে এসেছে, তা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।