• ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আল জাজিরার প্রতিবেদন : মার্কিন অভিযানে জাপানের মিসাওয়া ঘাঁটি ব্যবহারের অভিযোগ, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আরাঘচি

Usbnews.
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৬
আল জাজিরার প্রতিবেদন : মার্কিন অভিযানে জাপানের মিসাওয়া ঘাঁটি ব্যবহারের অভিযোগ, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আরাঘচি
নিউজটি শেয়ার করুনঃ

যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোয় জাপানি সরকারকে জবাবদিহির মুখোমুখি করার জন্য দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

জাপানের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক স্থাপনা অন্য দেশের বিরুদ্ধে অভিযানে ব্যবহারের বিষয়েও প্রশ্ন তুলেছেন আরাঘচি। রোববার (৩০ আগস্ট) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জাপানের মাটিতে অবস্থিত এসব সামরিক স্থাপনা ব্যবহারের দায় জাপান সরকারের ওপরই বর্তায়।

মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইরানে আক্রমণের উদ্দেশ্যে জাপানের মিসাওয়া বিমানঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান। এই প্রসঙ্গের উল্লেখ করে আরাঘচি বলেন, বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে জাপানের মাটি ও স্থাপনা ব্যবহারের বিষয়ে টোকিও সরকারের অবস্থান পরিষ্কার হওয়া জরুরি।