• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন আলী আমিন, ঘোষণা ইমরান খানের , সরকারে আসছে পিটিআই, জোট গঠনে সম্মতি

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৪
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন আলী আমিন, ঘোষণা ইমরান খানের , সরকারে আসছে পিটিআই, জোট গঠনে সম্মতি
নিউজটি শেয়ার করুনঃ

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে আছে জনগণ। তাকে ছাড়া কোনও সরকার গঠন হবে না এবং তাকে ছাড়া কোনও গণতন্ত্র চলতে পারে না বলে সাফ জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা লতিফ খোসা। মঙ্গলবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।

কেপির মুখ্যমন্ত্রীর বিষয়ে পিটিআইকে নির্দেশনা দিয়েছেন ইমরান খান। এ বিষয়ে পিটিআই শীঘ্রই একটি বিজ্ঞপ্তি জারি করবে।

পাকিস্তানের নির্বাচন শেষে এখন চলছে জোট ভাঙা-গড়ার খেলা। নির্বাচনের মতো এই খেলাও জমে উঠেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন ঘোষণা নিয়ে আসছে বড় দলগুলো। এবার নতুন একটি ঘোষণা দিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। দলটি বলছে, তারা কেন্দ্র ও পাঞ্জাবে মজলিস ওয়াহদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম) নামে একটি দলের সঙ্গে জোট গঠন করে সরকারে আসবেন। খবর দ্য ডনের।

পিটিআই মুখপাত্র রওফ হাসান বলেছেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান কেন্দ্র ও পাঞ্জাবে এমডব্লিউএমের সঙ্গে সরকার গঠনের জন্য তাদের অনুমতি দিয়েছেন।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে মঙ্গলবার আলী আমিন গন্ডাপুরের নাম ঘোষণা করলেন কারাবন্দি পিটিআই নেতা ইমরান খান। পিটিআই সরকারের সময় কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।