• ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

Usbnews.
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৬
বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
নিউজটি শেয়ার করুনঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত নারী ফিরোজা বেগম মারা গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

দুর্ঘটনায় নিহত ফিরোজা বিবি

নিহত ফিরোজা বেগম

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নিজ এলাকা জয়পুরহাট যাচ্ছিলেন আব্দুল বারী ও তার স্ত্রী। তাদেরকে বহনকারী গাড়িটি গোপীনাথপুর এলাকায় এলাকায় পৌঁছালে ওই নারী দৌড় দিয়ে সড়ক পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়।

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রীকে বহনকারী গাড়ির  ধাক্কায় মারা গেছেন গুরুতর আহত পথচারী নারী ফিরোজা বেগম। আজ ...

এতে প্রতিমন্ত্রী আব্দুল বারী, তার স্ত্রী এবং ওই নারী আহত হন। পরে পুলিশের গাড়িতে করে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন। আহত নারীকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।