ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার দাসুন শানাকা। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য খ্যাতিমান ওয়েস্ট ইন্ডিজের লিগে রেকর্ডটি নিজের দখলে নিলেন এই শ্রীলঙ্কান অলরাউন্ডার।
গতকাল সেন্ট লুসিয়ার বিপক্ষে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে মাত্র ৩৯ শতক হাঁকিয়েছেন তিনি। অপরাজিত ছিলেন ৪৩ বলে ১২১ রানে। তার দলও জিতেছে ১৩৭ রানের বিশাল ব্যবধানে।
শতক হাঁকিয়ে ভেঙে দিয়েছেন আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার ও টিম সাইফার্টের ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড। রাসেল করেছিলেন ২০১৮ সালে। সাইফার্ট ও হেটমায়ার করেছিলেন গত বছর। একইদিনে এসেছিল দুটি সেঞ্চুরি।
আর গেইলের করা ৪৯ বলে সেঞ্চুরিটি ২০১৬ সালে এসেছিল। আর পোলার্ড ৫৩ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১৮ সালে।
তবে এবারই প্রথম ৩৯ বলে সেঞ্চুরি করেননি শানাকা। এক দশক আগে ২০১৬ সালে শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।