• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভারতে কৃষক আন্দোলন চরমে, বাধা দিতে পুলিশের কাঁদানে গ্যাস , ১৪৪ ধারা জারি

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৪
ভারতে কৃষক আন্দোলন চরমে, বাধা দিতে পুলিশের কাঁদানে গ্যাস , ১৪৪ ধারা জারি
নিউজটি শেয়ার করুনঃ

রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) উত্তরে আম্বালা শহরের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের ঘন মেঘ ব্যবহার করা হয়েছে। গতকালও পুলিশ হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের মধ্যে শম্ভু সীমান্তে কাঁদানে গ্যাস ছোড়ে।

আন্দোলন দমন করতে ভারতের বিভিন্ন রাজ্য সরকার দমন-পীড়নমূলক ব্যবস্থা নিয়েছে। হরিয়ানা সরকার দুটি বড় স্টেডিয়ামে অস্থায়ী কারাগার তৈরি করেছে। কৃষকেরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাঁদের আটক করে সেখানে রাখা হবে। এ ছাড়া সাধারণ মানুষ যেন এই আন্দোলনের কারণে অসুবিধার মুখে না পড়েন, সে দিকেও লক্ষ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

সরকার ২০২০ সালের পুনরাবৃত্তির আশঙ্কা করছে।  শুধু পাঞ্জাব থেকেই ১৫০০টি ট্র্যাক্টর, ৫০০ গাড়ি নিয়ে দিল্লি অভিযানে আসছেন কৃষকরা। গাড়িতে করে প্রায় ছয় মাসের খাবার নিয়ে আসছেন তারা।