• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উত্তরাখণ্ডের পর আসামেও বিতর্কিত দেওয়ানি বিধি , ১৯৬১ সালের পর আগতদের বের করে দেবে সরকার : মুখ্যমন্ত্রী

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৪
উত্তরাখণ্ডের পর আসামেও বিতর্কিত দেওয়ানি বিধি , ১৯৬১ সালের পর আগতদের বের করে দেবে সরকার : মুখ্যমন্ত্রী
নিউজটি শেয়ার করুনঃ

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ঘোষণা দিয়েছেন ১৯৬১ সালের পর যেসব ব্যক্তি মনিপুর রাজ্যে প্রবেশ করে বসতি স্থাপন করেছেন তাদের জাতি বা গোত্র নির্বিশেষে শনাক্ত করে বের করে দেয়া হবে। মুখ্যমন্ত্রী সোমবার এ ঘোষণা দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়ে অনলাইন হিন্দুস্তান টাইমস বলছে, এই ব্যবস্থাকে দেখা হচ্ছে মনিপুরে জাতিগত সম্প্রদায়কে সুরক্ষার একটি পদক্ষেপ হিসেবে।

২০২৩ সালের মে মাস থেকে মনিপুরে বিভিন্ন জাতির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী রাজ্যে সহিংসতার প্রেক্ষিত উল্লেখ করেছেন। কারণ, রাজ্যে মাদকের মাফিয়া ও অবৈধ অভিবাসীদের মধ্যে সহিংসতা বিরাজ করছে কয়েক মাস ধরে। এসব বেআইনি অভিবাসী বিশেষত মিয়ানমারের। দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রোগ্রামের শুরুতে সোমবার বক্তব্য রাখেন মন্ত্রী বীরেন সিং।

তিনি এ সময় ওই অঞ্চলের বর্তমান অবস্থা বর্ণনা করতে গিয়ে সেখানকার অস্তিত্ব ও সাংস্কৃতিক পরিচয়ের সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি রাজ্যের সঙ্কট জরুরিভিত্তিতে সমাধানের ওপর জোর দেন। তিনি আরও বলেন, আমরা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। সহায় সম্পত্তি এবং পরিচয়- যা শতকের পর শতক উত্তাধিকারসূত্রে চলে আসছে তা এখন অনিরাপদ হয়ে পড়েছে সুনির্দিষ্ট রাজনীতিকদের দৃষ্টিভঙ্গির অভাবে। বর্তমানে আমাদের প্রজন্ম অনিরাপদ। তাই আপনাদের ভবিষ্যতকে নিরাপদ করতে কাজ করছে সরকার।

ভারতের লোকসভা নির্বাচনের আগে চমক আরও এক বিজেপি শাসিত রাজ্যের। উত্তরাখণ্ডের পথ ধরে এবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে আসামও। সোমবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী তথা অধুনা বিজেপির হিন্দুত্বের অন্যতম মুখ হিমন্ত বিশ্বশর্মা। হিমন্তর ইঙ্গিত চলতি বাজেট অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি বিল (ইউসিসি) কার্যকর করা হতে পারে।

আসাম সরকার আগেই ঘোষণা করেছিল, সেরাজ্যে বহু বিবাহ বিরোধী বিল আসতে চলেছে। সেইমতো প্রস্তুতিও শুরু হয়েছে। সোমবার হিমন্ত জানিয়েছেন, শুধু বহুবিবাহ বিরোধী প্রস্তাব নয়, একই সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়েও কাজ চলছে। মুখ্যমন্ত্রী বলেন,”আমরা বহুবিবাহ বিল আনার প্রক্রিয়া আগেই শুরু করেছি। এর মধ্যেই উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি আইন পাশ হয়েছে। সেই খসড়া নিয়েও আমরা কাজ করছি। একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়েছে। একসঙ্গে দুটি আইন নিয়েই কাজ চলছে।”

আসামজুড়ে জল্পনা, বিধানসভার চলতি বাজেট অধিবেশনেই এই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা যেতে পারে। গত বুধবারই দেশের প্রথম রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়েছে উত্তরাখণ্ড বিধানসভায়। একে একে সমস্ত বিজেপিশাসিত রাজ্যেই তা পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। সেটা যদি হয়, তাহলে লোকসভার আগে ঘুরপথে নিজেদের ইস্তাহারে থাকা আরও একটি প্রতিশ্রুতি বাস্তবায়িত করে ফেলবে গেরুয়া শিবির।

বিজেপির বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের মূল ভাবধারা বজায় থাকবে। তবে বিরোধীরা এ বিলের তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি এতে মেরুকরণ আরও তীব্র হবে।