• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হালান্ডের গোল বাতিল করা উচিত ছিল, জানালো রেফারিদের সংগঠন

Usbnews.
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৬
হালান্ডের গোল বাতিল করা উচিত ছিল, জানালো রেফারিদের সংগঠন
নিউজটি শেয়ার করুনঃ

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যানচেস্টার ডার্বিতে ১-০ গোলে জয় পেয়েছে জয় পেয়েছে ম্যানসিটি। তবে আর্লিং হালান্ডের জয়সূচক গোলটি ছিল বিতর্কিত। এবার রেফারিদের সংগঠন প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালসের (প্রো রেফ) পাঠানো বার্তায় ম্যানইউকে জানানো হলো, হালান্ডের ওই গোলটি বাতিল করা উচিত ছিল।

খেলার এক ঘণ্টার মাথায় জোসকো জিভার্দিওলের দিক পরিবর্তিত ক্রস থেকে পেছনের পোস্টে চমৎকার ফিনিশিংয়ে গোল করেন হালান্ড। শুরুতে গোলটি অফসাইডের কারণে বাতিল করা হয়েছিল। তবে দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি বহাল রাখা হয়।

শুরুতে প্রিমিয়ার লিগ এই গোল নিয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দেয়, ‘৫৯ মিনিট: আর্লি হালান্ড একটি গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন। কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি পতাকা তুলে ইঙ্গিত দেন নরওয়েজিয়ান খেলোয়াড় অফসাইডে ছিলেন।’

ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ভুল স্বীকার, এবার কী হবে

বিবৃতিতে আরও জানানো হয়, ‘ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি অফসাইডের কারণে গোল না দেওয়ায় রেফারির সিদ্ধান্ত পর্যালোচনা করে এবং নির্ধারণ করে হালান্ড বৈধ পজিশনে ছিলেন এবং গোলটি দেওয়ার সুপারিশ করে।’

এর কয়েক ঘণ্টা পর হাওয়ার্ড ওয়েবের নেতৃত্বাধীন প্রো রেফ এক বিবৃতি দিয়ে স্বীকার করেছে, ফার্নান্দেজের হস্তক্ষেপ ম্যানইউর রক্ষণকে প্রভাবিত করেছে এবং গোলটি দেওয়া উচিত হয়নি।

কমিটির এক মুখপাত্র বলেন, ‘ওল্ড ট্রাফোর্ডে রোববার ম্যানইউ ও ম্যানসিটির মধ্যে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগ ম্যাচে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে আমরা আর্লিং হালান্ডের গোলসংক্রান্ত বিষয়টি স্পষ্ট করতে চাই।’ তার ব্যাখ্যা, ‘মাঠে রেফারির প্রাথমিক সিদ্ধান্ত ছিল, আর্লিং হালান্ড অফসাইডে ছিলেন। পরে সেটি ভিএআর প্রযুক্তি পর্যালোচনা করে দেখতে পারে, তিনি বৈধ পজিশনে (অফসাইডে না) ছিলেন।’

তিনি আরও বলেন, ‘একই আক্রমণের সময় নিশ্চিত করা হয় যে এনজো ফার্নান্দেজ বল স্পর্শ করেননি, যার ফলে অফসাইডের সিদ্ধান্তটি রেফারির বিবেচনার ওপর নির্ভর হয়ে পড়ে। এই ক্ষেত্রে ভিএআর ফার্নান্দেজের অবস্থানের প্রভাব অনুধাবন করতে পারেননি। এক্ষেত্রে তার উচিত ছিল মাঠের রেফারিকে দিয়ে সিদ্ধান্তটি পর্যালোচনার সুপারিশ করা।’

এই সিদ্ধান্তকে বিচার বিবেচনার ভুল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় ম্যানইউর সঙ্গে যোগাযোগ করে স্বীকার করা হয়েছে, এটি আমাদের বিচার বিবেচনার ভুল ছিল বলে মনে হয়েছে। ঘটনাটির পর্যালোচনা করা হবে।’