• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ট্রেনে হামলা চালিয়ে পুতিন ইউরোপে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন: জার্মানি

Usbnews.
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৬
ট্রেনে হামলা চালিয়ে পুতিন ইউরোপে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন: জার্মানি
নিউজটি শেয়ার করুনঃ

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলাকে ইউরোপে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পিত উত্তেজনা বৃদ্ধির চেষ্টা হিসেবে দেখছে জার্মানি। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াস সোমবার (১৪ সেপ্টেম্বর) এ মন্তব্য করেছেন। খবর রয়টার্সের।

জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ভোলগাস্টে সাংবাদিকদের পিস্তোরিয়াস বলেন, ‘ইউরোপের জন্য ভয় তৈরি করতে পুতিন হিসাব করেই এমন পদক্ষেপ নিচ্ছেন।’

তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো মাথা ঠাণ্ডা রাখা। নিজেদেরকে উসকানির শিকার হতে দেওয়া যাবে না। আত্মরক্ষায় আমরা সক্ষম এবং পিছু হটব না; এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়।’

পিস্তোরিয়াস আরও বলেন, ‘ভ্লাদিমির পুতিন যা করছেন, তা বিপজ্জনক। তিনি সেটা জানেন। আর এ কারণেই তিনি এটি করছেন।’

ট্রেনে হামলা চালিয়ে পুতিন ইউরোপে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন: জার্মানি
রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা পারমাণবিক কেন্দ্রের কাছে ইউক্রেনের হামলা
রোববার ন্যাটোর সদস্য পোল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনের একটি যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন আঘাত হানে।এই ট্রেনটির কিছুক্ষণ আগেই ওই এলাকায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রেয়াস ও ইউরোপের কয়েকজন কূটনীতিককে বহনকারী একটি ট্রেন চলেছে।

ঘটনাটি ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করেছে।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পশ্চিম ইউক্রেনের রেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মস্কোর দাবি, ইউক্রেন এই রেলপথে ইউরোপ থেকে সামরিক সরঞ্জাম নিয়ে আসছিলো।

সূত্র : রয়টার্স