• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উত্তর কোরিয়া নতুন ২৪০ মিলিমিটার-ক্যালিবারের রকেট শেল প্রদর্শন করেছে

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৪
উত্তর কোরিয়া নতুন ২৪০ মিলিমিটার-ক্যালিবারের রকেট শেল  প্রদর্শন করেছে
নিউজটি শেয়ার করুনঃ

উত্তর কোরিয়া বলেছে যে, তারা নতুন একাধিক রকেট লঞ্চার শেল পরীক্ষা-নিরীক্ষা করেছে। এই উন্নয়ন এমন এক সময়ে ঘটল যখন দেশটি তার প্রচলিত অস্ত্রের উন্নতি করছে বলে ধারণা করা হয়।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা বিজ্ঞান একাডেমি সোমবার রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যমে ঘোষণা করে যে দেশটি “একাধিক রকেট লঞ্চারের জন্য নতুন নিয়ন্ত্রণযোগ্য শেল এবং ব্যালিস্টিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নে সফল হয়েছে।”

একাডেমি বলেছে, পরীক্ষাটি তাদের নির্ভুলতা মূল্যায়ন করার জন্য রবিবার পরিচালিত হয় এবং এটি তাদের সুবিধাগুলো প্রদর্শন করেছে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবির বরাত দিয়ে, উত্তর কোরিয়া দাবি করে যে, একটি মোবাইল লঞ্চ প্যাড থেকে ২৪০ মিলিমিটার-ক্যালিবারের শেল নিক্ষেপ করা হয়েছে এবং শেলগুলো একটি দ্বীপে আঘাত করেছে৷

দক্ষিণ কোরিয়া তাদের প্রতিরক্ষা প্রতিবেদনে বলে যে, ২৪০ মিলিমিটার-ক্যালিবারের রকেট শেল সউল এবং এর আশপাশের অঞ্চলে বড় ধরনের তাৎক্ষণিক আক্রমণের জন্য ব্যবহার করা হতে পারে।

দৃশ্যত উত্তর কোরিয়া তার পাঁচ বছর মেয়াদি প্রতিরক্ষা পরিকল্পনার অগ্রগতি তুলে ধরতে চায়। পরিকল্পনাটি এখন তার চতুর্থ বছর অতিক্রম করছে। এই পরিকল্পনার অধীনে দেশটি গবেষণা করছে এবং অত্যাধুনিক অস্ত্রের উন্নয়ন করছে।