• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা : জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

Usbnews.
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা :  জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
নিউজটি শেয়ার করুনঃ

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন এবং আন্দোলন দমনের ঘটনায় বহুল বিতর্কিত অধ্যাপক ড. জাফর ইকবাল, ঢাবির তৎকালীন দলীয় সমর্থিত উপাচার্য মাকসুদ কামাল ও আপিল বিভাগের সাবেক বিতর্কিত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।

প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা এবং তাদের দমন-পীড়নের ঘটনায় অভিযুক্তদের ভূমিকা ছিল। এসব ঘটনার সঙ্গে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার বিষয়টি তদন্তে উঠে এসেছে বলে দাবি রাষ্ট্রপক্ষের।

তদন্তে পাওয়া তথ্য ও নথিপত্রের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এখন ট্রাইব্যুনালে অভিযোগের ওপর শুনানি এবং পরবর্তী আইনগত কার্যক্রম অনুষ্ঠিত হবে।