আমার বাংলাদেশ
( ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম )
শস্য শ্যামল ঘেরা আমারদেশ বাংলাদেশ ,
যেদিকে তাকাই দেখি স্বর্ণের খনি গ্যাসে ভরা দেশ।
জ্ঞান গরিমা সাহসে ভরা এ মাতৃভূমি ,
প্রাণের চেয়েও প্রিয় গো মা আমার জন্মভূমি।
তোমার বুকে গো মা সোনার ফসল ফলে,
গাছে গাছে রং বেরঙের পাখি নাচে ,
কিচিরমিচির ধ্বনি তুলে।
দিবানিশি কি মধুর হাওয়া প্রাণটা শীতল করে তুলে ,
আঁকাবাঁকা নদী স্নিগ্ধ জল দিয়ে যায় চলে ,
যেখানেই যাই গো মা ফিরে আসি তোমার কোলে।
নদীর পাড়ে বাড়ি আমার বন্যায় নামে ঢল ,
সুন্দর পলিমাটি দিয়ে দেশ করে উর্বর নির্মল।
তোমার কোলের লালনপালন যাইনা কিন্তু ভুলে,
মাঠে গেলে শুনতে পাই রাখালের মধুর বাঁশি ,
দেখতে পাই বৃক্ষলতা গাছগাছালির ভরা হাসি ,
গদ্যেপদ্যে ভরা প্রেমের ছবি আঁকা ভরা ফলে ফুলে।
আনন্দে মনভরা মনোরম বিচিত্র লীলাভূমি,
কাঁচা পাঁকা ফলমূল সুন্দর সুরভি দিয়ে,
প্রকৃতির যত্নে সেবা করেছো আমাদেরে তুমি।
তোমার বুকে আকড়িয়ে ধরে পালন করেছো প্রানভরে ,
খাঁটি মায়ের খাঁটি স্নেহ ভরা ভালোবাসা দিয়ে ,
মরিতে পারি যেন তোমায় ভালোবেসে তোমারি তরে।