• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Usbnews.
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৬
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে  জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
নিউজটি শেয়ার করুনঃ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।

 

‎সোমবার বিকেল ৫টায় নগরীর টাউন হল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‎সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আব্দুস সাত্তার,

‎মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, এড.নাছির আহম্মেদ মোল্লা, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন সবুজ ও কাজী নজির আহমেদ,মিজানুর রহমান।

জ্বালানি তেলের বর্ধিত দাম অবিলম্বে কমিয়ে আনার দাবি জানিয়ে বক্তারা বলেছেন, সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না এলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফা সরকার পতনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

‎তারা বলেন, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ফলে পরিবহন, কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ব্যয় বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। ইতোমধ্যে মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের ওপর নতুন করে এই বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‎বক্তারা বলেন, জনগণের স্বার্থ বিবেচনা না করে জ্বালানি তেলের দাম বাড়ানো হলে এর বিরুদ্ধে রাজপথে ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, “তেলের দাম কমিয়ে না আনলে এক দফা সরকার পতনের আন্দোলন ঘোষণা করা হবে।”

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

নারায়ণগঞ্জ মহানগর সংবাদদাতা : জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, জনদুর্ভোগ নিরসন এবং জনস্বার্থে মূল্য পুনর্বিবেচনার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী। ২১ সেপ্টেম্বর সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশের সাধারণ জনগণ—বিশেষ করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ চরম আর্থিক সংকটে পড়েছেন। এর সরাসরি প্রভাবে বাস, ট্রাকসহ সার্বিক পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি কৃষি উৎপাদন, পণ্য পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম অনাকাঙ্ক্ষিতভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে বাজারে মুদ্রাস্ফীতি বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।

জনদুর্ভোগ নিরসনে স্মারকলিপিতে ৫টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়:

১. জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জনগণের সামর্থ্যের মধ্যে মূল্য নির্ধারণ করা।

২. মূল্যবৃদ্ধির অজুহাতে গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অযৌক্তিকভাবে যেন না বাড়ে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

৩. জ্বালানি তেলের মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সময়োপযোগী নীতিমালা প্রণয়ন করা।

৪. পরিবহন খাত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেটিং এবং অতিরিক্ত মূল্য আদায় বন্ধে কঠোর মনিটরিং নিশ্চিত করা।

৫. জ্বালানি খাতে অপচয়, অনিয়ম ও দুর্নীতি রোধ করে জনগণের ওপর থেকে অতিরিক্ত আর্থিক চাপ কমানো।

একই দাবিতে বাদ আসর মহানগর জামায়াতের ব্যানারে শহরের মিশনপাড়া এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের চাষাড়াসহ প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল কাইউমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসাইন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে সাধারণ মানুষের বর্তমান আর্থিক দুরবস্থা ও সীমাহীন কষ্ট বিবেচনা করে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

রাতের আঁধারে সবধরনের জ্বালানী তেলের মূল্য লটারে ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার উদ্যোগে আইনকলেজ কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি এড. আল-আমিন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, আইন বিষয়ক সম্পাদক এড. শাহীন মিয়া, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া মহানগর সভাপতি আজগর আলী, জামায়াত নেতা এড. নুরুল ইসলাম আকন্দ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী প্রমূখ।

সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সার, বিদ্যু, গ্যাসের তীব্র সংকটের দেশের মানুষ যখন দূর্বিসহ জীবন যাপন করছে সেই মুহুর্তে সরকার রাতের আঁধারে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করায় জনদূর্ভোগ তীব্র আকার ধারণ করেছে। সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় জনগণের অধিকায় আদায়ে জামায়াতে ইসলামী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ

 

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের নেতৃত্বে মিছিলটি জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড হয়ে শিববাড়ি মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

সেখানে মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির মোঃ খাইরুল হাসান, মোঃ হোসেন আলী, সহকারী সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম মোল্লা, মোঃ আফজাল হোসাইন, গাজীপুর মেট্রো সদর থানা আমির এডভোকেট সাদেকুজ্জামান খান, টঙ্গী পূর্ব থানা আমির মোঃ নজরুল ইসলামসহ নেতৃবৃন্দ।

সরকার ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। নতুন দরে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

‘ষঅবিলম্বে তেল-গ্যাস-বিদ্যুতে দাম কমানোর দাবি করা হয়।

সমাবেশে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, জনগণের স্বার্থকে উপেক্ষা করে জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর বক্তব্যে তিনি বলেন, ‘জনগণ যে প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে দায়িত্ব দিয়েছে, সেই প্রত্যাশার সঙ্গে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সাংঘর্ষিক।’

তিনি বলেন, ‘আমরা লংমার্চ করে জনগণের প্রত্যাশা ও দাবি স্পষ্টভাবে তুলে ধরেছি। আমরা আশা করেছিলাম, সরকার জনগণের পক্ষে অবস্থান নেবে। কিন্তু তেলের দাম, গ্যাসের দাম ও বিদ্যুতের দাম বাড়িয়ে সেই চাপ জনগণের কাঁধে তুলে দেওয়া হয়েছে।’

অধ্যাপক জামাল উদ্দিন আরও বলেন, ‘এদেশে কোনো সিন্ডিকেট চলবে না। জনগণের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করে জনস্বার্থ নিশ্চিত করা। জনগণের ওপর নতুন করে মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে সেই আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না।’

তিনি অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান। একই সঙ্গে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জ্বালানি নীতিতে পুনর্বিবেচনার আহ্বান জানান।

মহানগর জামায়াতের নায়েবে আমির মোঃ খাইরুল হাসান বলেন, অল্প সময়ের মধ্যে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাশাপাশি জ্বালানি তেলের দামও বাড়ানো হয়েছে। তাঁর দাবি, জনজীবনে এর সরাসরি প্রভাব পড়বে এবং পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয়ও বাড়ার আশঙ্কা তৈরি হবে।

তিনি বলেন, ‘সরকার বুঝেছে এই মূল্যবৃদ্ধি জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই রাতের আঁধারে মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে’-এমন অভিযোগ করে তিনি অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানান।

খাইরুল হাসান বলেন, ‘জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার আন্দোলনে আমরা জনগণের সঙ্গে আছি। একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান অব্যাহত থাকবে।’

বিক্ষোভ মিছিলে ইরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন ও মোঃ আজহারুল ইসলাম মোল্লা, অফিস সম্পাদক আবু সীনা নুরুল ইসলাম মামুন, অর্থ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, মহানগর কর্মপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানা আমির মোঃ নজরুল ইসলাম, নগর কর্মপরিষদ সদস্য নেয়ামত উল্লাহ শাকের, মেট্রো সদর থানা আমির এডভোকেট সাদেকুজ্জামান খান, টঙ্গী পশ্চিম থানা আমির আনোয়ার হোসেন, বাসন থানা আমির আকরাম হোসাইন, কোনাবাড়ী থানা আমির কবির হোসাইন, কাশিমপুর থানা আমির ফরহাদ হোসেন, পুবাইল থানা আমির এডভোকেট শামীম মৃধা, মেডিকেল বিভাগের সভাপতি আমজাদ হোসেন খান, আইনজীবী বিভাগের সভাপতি এডভোকেট শাহজাহান সিরাজী, মিডিয়া বিভাগের সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম এনামুল, মেট্রো সদর থানা সেক্রেটারি রবিউল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিছিলটি জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড হয়ে শিববাড়ি মোড়ে পৌঁছালে নেতাকর্মীরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কর্মসূচি শেষ হয়।