• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দ্বি-রাষ্ট্র সমাধানই ফিলিস্তিন-ইসরায়েল শান্তির একমাত্র পথ: জাতিসংঘ মহাসচিব

Usbnews.
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬
দ্বি-রাষ্ট্র সমাধানই ফিলিস্তিন-ইসরায়েল শান্তির একমাত্র পথ: জাতিসংঘ মহাসচিব
নিউজটি শেয়ার করুনঃ

ফিলিস্তিন, ইসরায়েল এবং সমগ্র অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র নির্ভরযোগ্য পথ হলো দ্বি-রাষ্ট্র সমাধান বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি জানান, লক্ষ্য একদম স্পষ্ট, আর তা হলো ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র শান্তিতে পাশাপাশি অবস্থান করবে।

মহাসচিব গুতেরেস আরও জোর দিয়ে উল্লেখ করেন, এই দ্বি-রাষ্ট্র বাস্তবায়নের বিকল্প কোনো দ্বিতীয় পথ নেই।