প্রহসনের নির্বাচনে ভোটদানে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, সরকার নির্বাচনের নামে নাটক শুরু করেছে। বিরোধী দলগুলোকে বাইরে রেখে খালি মাঠে গোল দিতে সরকার তামাশার নির্বাচনের আয়োজন করছে। জনগণ এই নির্বাচনে ভোটকেন্দ্রে যাবে না। তিনি বলেন, সরকার উন্নয়নের জিগির তুলে দুর্নীতি সর্বত্র ছড়িয়ে দিয়েছে।
আজ সোমবার বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ছিলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, আলহাজ হারুন অর রশিদ, মাওলানা এবিএম জাকারিয়া।