• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তুরস্কের নারী প্রতিনিধিদলের বাংলাদেশ সফর: সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Usbnews.
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৬
তুরস্কের নারী প্রতিনিধিদলের বাংলাদেশ সফর: সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজটি শেয়ার করুনঃ
তুরস্ক ও মালয়েশিয়া নারী প্রতিনিধিদলের বাংলাদেশ সফর উপলক্ষে জামায়াতে ইসলামী মহিলা বিভাগ সেমিনার, মতবিনিময় ও পরিচিতিমূলক সভা করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত এ সভায় তুরস্কের অতিথিবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় কমিটি সদস্য অংশগ্রহণ করেন। তুরস্কের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন এসরা সাইদওগলু ও ড. ফাউজিয়াহ বিনতি মোহাম্মদ হাসান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবা জাহানের সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা,এম পি।

তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী বিভাগের কার্যক্রম, নারীর নৈতিক ও সামাজিক উন্নয়ন, সাংগঠনিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তুরস্কের নারী প্রতিনিধিদের বাংলাদেশ সফর ও মতবিনিময় সভাকে দুই দেশের নারীসমাজের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন।

সভায় ইসলামী ছাত্রীসংস্থার পরিচিতি উপস্থাপন করেন ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা। এসময় তুরস্কের প্রতিনিধিরা নারী নেতৃত্ব, শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম, তরুণীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

May be an image of text
সভায় ইসলামী ছাত্রীসংস্থার পরিচিতি উপস্থাপন করেন ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ নাজিফা। এসময় তুরস্কের প্রতিনিধিরা নারী নেতৃত্ব, শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম, তরুণীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
May be an image of text
একই দিন বিকালে রাজধানীর আলফালাহ মিলনায়তনে গ্লোবাল ইউনিটি অন মুসলিম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় । এতে মুল বক্তব্য পাঠ করেন সফররত প্রতিনিধিদলের সদস্য বিশিষ্ট মানবতাবাদী কর্মী ডা. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান। এসময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সহকারি সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার এমপি, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আরা বকুল এবং ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ নাজিফা ।