• ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান

Usbnews.
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান
নিউজটি শেয়ার করুনঃ

জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্যের পরিবর্তে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ভেরিফিকেশনের নামে বৈষম্য বন্ধেরও দাবি জানান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন। মেধাকে সম্মান দিন।’

তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়। একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই হওয়া উচিত একমাত্র বিবেচ্য বিষয়।

ভেরিফিকেশনের নামে ‘ফ্যাসিবাদী আমলের’ অপকর্ম পরিত্যাগ করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কূটতৎপরতা জনগণ সহ্য করবে না।’

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ছাড় দিলে বাংলাদেশ মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে। ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।’