• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

উত্তরাঞ্চলে বৃহস্পতিবার রাত থেকে ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৪
উত্তরাঞ্চলে বৃহস্পতিবার রাত থেকে ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
নিউজটি শেয়ার করুনঃ

গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এর অন্তর্ভুক্ত উত্তরাঞ্চলের জেলাগুলোতে  বৃহস্পতিবার থেকে তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ৩০ ইঞ্চি পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ আগামী ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত চলবে।

গ্যাস সরবরাহ বন্ধের নোটিশ দেওয়া ছাড়াও মাইকিং করে গ্রাহকদের সচেতন করা হয়েছে।

পিজিসিএলের আওতায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে ১ লাখ ২৯ হাজার ৪১১ গ্রাহক রয়েছে। এর মধ্যে ১০টি বিদ্যুৎ কেন্দ্র, ৫৩ টি ক্যাপটিভ পাওয়ার, ৩১টি সিএনজি স্টেশন, ১৩৩টি শিল্প প্রতিষ্ঠান, ৩৩২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ১ লাখ ২৮ হাজার ৮৫২ আবাসিক গ্রাহক রয়েছে।

পিজিসিএলের আওতাধীন সব গ্রাহক বৃহস্পতিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত গ্যাস সরবরাহ পাবে না বলে জানানো হয়েছে।