সু-গঠিত প্রিয় দর্শনভুমি
(ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম)
তুমি আমার মন প্রাণ তোমার আসরের বাসভূমি,
তুমি আমাদের মনপ্রাণ তোমার ভাষায় কথা বলি ,
তোমার ভাষায় করি গান।
তোমার সুন্দর ভাষায় কথা বলে করি জয়গান,
স্নিন্ধ জলে গোসল করি ,
তৃপ্তি ভরে করি জলপান।
আটারো কোটি মানুষ বসবাস করি একসাথে ,
কৃষিক্ষেত খামার করি বাঁচাই মোদের প্রাণ,
একসাথে বসবাস করি মুসলিম হিন্দু বৌদ্ধ ক্রিষ্টান।
সুখ দুঃখ ভাগাভাগি করি একই মায়ের সন্তান ,
একই রবি শশী আলো করেছো দান।
শত শত মাইল দূরে থাকিয়া মিঠেনা দেশের টান।
শত শত সাহিত্যিক কবি সাধু সন্যাসী পীর আউলিয়া,
বাংলায় কথা বলে গজল আবৃত্তি করে ,
যার যার ধর্ম পালন করে গায় দেশের গান।
মাছে ফসলে ভরা ফুলে সজ্জিত পাহাড় সমতল ,
টাটকা সবজিতে খাইদাই মনপ্রাণ হয় উতাল।