বিরাজমান রাজনৈতিক অনিশ্চয়তা এবং মেরুকরণের মধ্যে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি সাবেক ক্রিকেটার ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিকে নতুন ফেডারেল সরকার গঠনের আগে রাজনৈতিক ঐকমত্য প্রক্রিয়ায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
জিও নিউজ জানিয়েছে, মঙ্গলবার ইসলামাবাদে একটি বহুদলীয় সংবাদ সম্মেলনে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি।
পিপিপি নেতা বলেন, তিনি চান পিটিআই যেন রাজনৈতিক পুনর্মিলন প্রক্রিয়ার অংশ হন। জাতির বৃহত্তর স্বার্থে প্রত্যেককে ‘অর্থনৈতিক এজেন্ডার’ বোর্ডে থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফ, এমকিউএম-পির আহ্বায়ক ড. খালিদ মকুল সিদ্দিকী এবং পিএমএল-কিউ-সহ সাবেক পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের (পিডিএম) নেতৃত্ব উপস্থিত ছিলেন।
জারদারির এই আহ্বানের আগে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পদের জন্য প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দেন। এছাড়া পিপিপির কোনো মন্ত্রীও সরকারে থাকবে না বলে জানান বিলাওয়াল।
তবে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি তার বাবা আসিফ আলি জারদারিকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। জোট ও সরকার গঠনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার এ কথা জানান তিনি।
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি তার বাবা আসিফ আলি জারদারিকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। জোট ও সরকার গঠনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন তিনি।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিলওয়াল বলেন, তিনি আমার বাবা সে জন্য এটা চাচ্ছি না। পাকিস্তান বর্তমানে গভীর সংকটে। তাই এই মুহূর্তে যিনি যথাযথ কাজটি করতে পারবেন তিনি হলেন আসিফ আলী জারদারি। কেন্দ্রীয় সরকার গঠনের ক্ষেত্রে পিপিপির যেহেতু ম্যানডেট (জনসমর্থন) নেই তাই তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছেন না।
৬৮ বছর বয়সি আসিফ আলি জারদারি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি আগামী মাসেই পদত্যাগ করবেন।
পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিক ও জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানকে জোট সরকারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগের (এন) চেয়ারম্যান শাহবাজ শরিফ।
মঙ্গলবার মাওলানা ফজলুর রহমানের বাসভবনে দেখা করে এ আহ্বান জানান তিনি। ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠকে পাকিস্তান মুসলিম লীগের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর জিয়ো নিউজ উর্দূর।
সূত্র জানায়, বৈঠকে শাহবাজ শরিফ মাওলানা ফজলুর রহমানকে বলেন, আমরা সবসময় আপনার কাছ থেকে দিকনির্দেশনা নিই, এই সময়ে দেশ ও জাতির আপনাকে আবার প্রয়োজন। বিশ্বাস করুন, এই সময়ে কেউ খুশি মনে সরকারে অংশ নিতে চাচ্ছে না। আপনি আবার আমাদের সবাইকে নির্দেশনা দেবেন।
সূত্রের খবর, বৈঠকে মাওলানা ফজলুর রহমান শাহবাজ শরিফকে তার আপত্তির কথাগুলো জানান এবং ভোটে জমিয়তের সঙ্গে জাল-কারচুপির অভিযোগ করেন।
এ সময় মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমরা সব সময় দেশ ও জাতির জন্য ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আমাদের ম্যান্ডেট চুরি হয়ে গেছে। দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অভিমত আমাদের বিরোধী আসনে বসতে হবে।